মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিতীয় ধাপে ৮৪৮ ইউপিতে ১১ নভেম্বর ভোট গ্রহণ

এই ধাপে ২০টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট গ্রহণ করা হবে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনে (ইসি) কমিশন বৈঠক শেষে সচিব হুমায়ুন কবীর খোন্দকার নির্বাচনের এই তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর, মনোনয়ন পত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর ও ১১ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে সকালে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিবালয়ের সচিব বলেন, ‘তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আমরা কাজ করছি। আগামী সপ্তাহে কমিশনের পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের তফসিলের সিদ্ধান্ত আসতে পারে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, ডিসেম্বরের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদের ভোট অনুষ্ঠিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জবির দ্বিতীয় সমাবর্তন ২০২৭ সালের ৩০ জানুয়ারি

দ্বিতীয় ধাপে ৮৪৮ ইউপিতে ১১ নভেম্বর ভোট গ্রহণ

প্রকাশিত সময় : ০৩:৩৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১