মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মা সারদা’ এবার ‘মডার্ন নারী’

সন্দীপ্তা সেন এ বার ‘মডার্ন নারী’। কোনো নতুন চরিত্র নয়, এই নামের একটি গানের মাধ্যমে বর্তমান সময়ে মেয়েদের কথা তুলে ধরবেন তিনি। সম্প্রতি সেই ভিডিওর কাজই শেষ করলেন টেলভিশনের মা সারদা।

ছোট পর্দায় ‘দুর্গা’ হয়ে দেখা দিয়েছিলেন তিনি। আটপৌরে শাড়ি, সিঁথিতে সিঁদুর, কপালে লাল টিপ। দর্শকের কাছে এভাবেই পৌঁছে গিয়েছিলেন সন্দীপ্তা সেন। তার এক দশক পরে সেই সন্দীপ্তাই আবার ‘মার্ডার ইন দ্য হিলস’-র নিমা প্রধান। নিমা ধূমপান করে। বয়সে অনেকটাই বড় এক পুরুষকে কোনো দ্বিধা ছাড়াই চুম্বন করে। এ ভাবেই পর্দায় নারীসত্তার নানা দিক বারবার তুলে ধরেছেন সন্দীপ্তা। আনন্দবাজার অনলাইনকে তিনি বললেন, ‘এই আধুনিক সময়ও মেয়েদের নিয়ে অনেক ধরনের ভুল ধারণা হয়েছে। আমার মনে হয় এ ধরনের বিষয়গুলো নিয়ে খোলাখুলি কথা বলা উচিত। শিল্পী হিসেবে আমি এটিকে কর্তব্য বলেও মনে করি’।
এই গানে তিনভাবে দেখা যাবে সন্দীপ্তাকে। লাল পেড়ে সাদা শাড়ি পরে সাবেকি সাজে সামনে আসবেন তিনি। এর পরেই আবার শিফন শাড়ি এবং ডেনিম জ্যাকেট। তার কথায়, ‘আমাকে সব রকম ভাবেই দেখা যাবে এই গানে। গানটিতে কিছুটা ব্যঙ্গ মিশিয়ে নানা সমস্যার কথা তুলে ধরা হয়েছে। আমার মনে হয় এ ধরনের গান আগে কখনো তৈরি হয়নি’।
‘মডার্ন নারী’ গানটি গেয়েছেন উজ্জ্বয়িনী মুখোপাধ্যায় এবং লিখেছেন অদিতি বসু। এই গানের কিছুটা অংশ জুড়ে থাকবে র্যা প। আবার শেষে থাকবে দুর্গাপুজোর আমেজ। গানের ভিডিওটি পরিচালনা করেছেন দীপাঞ্জন রায়। ৬ অক্টোবর অর্থাৎ মহালয়ার দিন ‘মিষ্টি দই আনলিমিটেড’-এর ইউটিউব চ্যানেলে দেখা যাবে গানটি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মা সারদা’ এবার ‘মডার্ন নারী’

প্রকাশিত সময় : ১০:৩৩:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১