সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এক বছর পর সিনেমার শুটিংয়ে ফিরলেন নুসরাত

গত ২৬ আগস্ট মা হয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। এক মাস বয়সী ছেলেকে সামলেই এবার শুরু করলেন সিনেমার শুটিং। শুক্রবার (১ অক্টোবর) থেকে সুদেষ্ণা রায় ও অভিজিত গুহ পরিচালিত ‘জয় কালী কলকাত্তাওয়ালি’ সিনেমার শুটিংয়ে অংশ নিচ্ছেন তিনি।

বড় পর্দায় নুসরাতের এই ফিরে আসায় ‘জয় কালী কলকাত্তাওয়ালি’ টিমও বেশ খুশি। যার কারণে এই ফিরে আসাকে স্বাগত জানিয়েই তারা কেক কেটেছেন। খবর হিন্দুস্তান টাইমসের।

গত বছর অক্টোবরে ‘স্বস্তিক সংকেত’ সিনেমার শুটিং করেছিলেন নুসরাত জাহান। এরপর একাধিক বিজ্ঞাপনের শুটিং করেছেন জনপ্রিয় এই নায়িকা। কিন্তু সিনেমার শুটিংয়ে তাকে দেখা যায়নি। নুসরাতের শেষ রিলিজ ছিলো গত ফেব্রুয়ারির ‘ডিকশনারি’। সেই সিনেমার প্রিমিয়ারে যশ দাশগুপ্তর হাত ধরে পৌঁছেছিলেন নুসরাত। এ ছাড়া গত বছরের দুর্গাপূজার সময় যশ-নুসরাত অভিনীত ‘এসওএস কলকাতা’ মুক্তি পায়। সেই সময়েই প্রেমের সম্পর্কে জড়ান এই দুই তারকা। শুক্রবার থেকে জি-ফাইভে সিনেমাটির স্ট্রিমিং শুরু হয়েছে। কাকতালীয়ভাবে এ দিনেই শুটিংয়ে ফিরলেন নুসরাত।

জানা গেছে, প্রথম দিন রাজারহাট অঞ্চলে শুটিং করেছেন নুসরাত। সেই শুটিং চলবে আগামী ৮ অক্টোবর পর্যন্ত। এরপর দুর্গাপূজার বিরতি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভিন্নমাত্রার সফরে অপেক্ষা ঐতিহাসিক ঘটনার

এক বছর পর সিনেমার শুটিংয়ে ফিরলেন নুসরাত

প্রকাশিত সময় : ১০:০৬:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১