মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ১৭ গুলি নিয়ে বিমানে উঠতে গিয়ে ব্যবসায়ী ধরা

ব্যাগে গুলি নিয়ে বিমানে উঠছিলেন এক যাত্রী। ব্যাগ স্ক্যানিংয়ের সময় তা দেখতে পান সিভিল অ্যাভিয়েশনের কর্মীরা। এ সময় ওই যাত্রীকে বিমানবন্দরে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। শনিবার বিকালে রাজশাহীর হজরত শাহমখদুম (র.) বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে, আবদুল বারী শাহ চৌধুরী(৪৫) নামের ওই ব্যক্তি ভুল করেই ১৭ রাউন্ড গুলি নিয়ে বিমানে উঠতে যাচ্ছিলেন।

রাজশাহী মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, আবদুল বারী শাহ চৌধুরীর বাড়ি নওগাঁর সাপাহার। তিনি একজন ফিলিং স্টেশন ব্যবসায়ী। বিমানবন্দরে আটকের পর আবদুল বারী শাহ চৌধুরীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন তিনি জানান, তাঁর বাবার নামে লাইসেন্স করা রিভলবারের এসব গুলি ব্যাগেই ছিলো। ভুল করে এসব নিয়ে তিনি ঢাকায় যাচ্ছিলেন।

ওসি আরও জানান, সাপাহার থানার মাধ্যমে এই লাইসেন্সের ব্যাপারে খোঁজ নেওয়া হয়েছে। সাপাহার থানা পুলিশ রিভলবার ও গুলির লাইসেন্স থাকার কথা জানিয়েছিলো। রাত সাড়ে ৯টায় রিভলবার ও গুলির লাইসেন্স নিয়ে আসে আটককৃত ওই ব্যক্তির পরিবার। লাইসেন্স যাচাই-বাছাই করে সঠিক প্রতীয়মান হওয়ায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়েছে বলেও জানায় পুলিশের এই কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীতে ১৭ গুলি নিয়ে বিমানে উঠতে গিয়ে ব্যবসায়ী ধরা

প্রকাশিত সময় : ০৯:৫৪:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১