শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৬ মাদ্রাসাছাত্রের চুল কেটে দেওয়া সেই শিক্ষক আটক

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মাদ্রাসার ছয় ছাত্রের চুল কাটার ঘটনায় অভিযুক্ত শিক্ষক মঞ্জুরুল কবিরকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৮ অক্টোবর) রাতে উপজেলার বামনী এলাকা থেকে তাকে আটক করা হয়। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্ত মঞ্জুরুল কবির হামছাদী কাজীর দীঘির পাড় আলিম মাদ্রাসার শিক্ষক ও একই ইউনিয়ন জামায়াত ইসলামের আমির বলে জানা গেছে।
রায়পুর থানার ওসি আব্দুল জলিল বলেন, এ ঘটনার প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় অভিযুক্ত শিক্ষক মঞ্জুরুলকে আটক করা হয়েছে। নির্যাতিত পরিবারের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
গত বুধবার (৬ অক্টোবর) রায়পুর উপজেলার হামছাদী কাজীর দীঘির পাড় আলিম মাদ্রাসায় ক্লাস চলাকালীন শিক্ষক মঞ্জুরুল কবির ছয়জন শিক্ষার্থীকে কক্ষের সামনের বারান্দা আসতে বলেন। পরে কাঁচি দিয়ে তাদের চুল কেটে দেন। এ ঘটনার ভিডিও শুক্রবার (৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ভাইরাল হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

৬ মাদ্রাসাছাত্রের চুল কেটে দেওয়া সেই শিক্ষক আটক

প্রকাশিত সময় : ০৩:৩৬:০৪ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১