শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় মাইক্রোবাস চালকসহ গ্রেফতার ২

মৌলভীবাজারের কমলগঞ্জে হত্যাকান্ডে ব্যবহৃত মাইক্রোবাস ও এর চালক আমির হোসেন হীরা (৪০) কে আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ। গত ৩১ অক্টোবর রবিবার দুপুরে কমলগঞ্জে খুন হন চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও ইউনিয়ন যুবলীগ নেতা নাজমুল হাসান (৩৫)। এ ঘটনায় সোমবার কমলগঞ্জ থানায় ১৪ জন ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসমী করে একটি হত্যা মামলা দায়ের করে নিহতের বড় ভাই সামছুল হক ।
জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে একদল দুর্বৃত্ত মাইক্রোবাস যুগে এসে চৈত্রঘাট বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি ও রহিমপুর ইউনিয়ন যুবলীগ নেতা নাজমুল হাসানকে তার বাসার সম্মুখে উপর্যুপরি ছুরিকাঘাতে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে, সেখানে সন্ধ্যা ৭টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা  জানান, হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। তিনি আরও বলেন চৈত্রঘাট বাজারের  সিসিটিভি ফুটেজ দেখে এপর্যন্ত দুজন এজাহারনামীয় আসামি গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

২৬টি কষ্টি পাথরের মুর্তি ও ১৮১৮টি মুদ্রা জাতীয় জাদুঘরকে দিয়েছে রাজশাহী বিজিবি

মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় মাইক্রোবাস চালকসহ গ্রেফতার ২

প্রকাশিত সময় : ০৭:৫৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১