শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারের কুলাউড়ায় ইয়াবা ও গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার

মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫১ পিস ইয়াবা ও ২শ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় মাদক দ্রব্য বিক্রয়ের নগদ ১২ হাজার ৯শ টাকাও উদ্ধার করা হয়।
রবিবার ২৬ ডিসেম্বর দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার এসআই অপু কুমার দাশ গুপ্ত, এএসআই মোঃ জয়নুল হক ও সঙ্গীয় ফোর্সসহ কুলাউড়া পৌরসভার পরীনগর থেকে দেলোয়ার হোসেন ওরফে বাবলুকে ১৫১ পিস ইয়াবা ও ২শগ্রাম গাঁজা সহ গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন ওরফে বাবলু কুলাউড়া উপজেলার পরীনগর এলাকার মৃত এম সামসুল হকের ছেলে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ  বিনয় ভূষন রায় বলেন, কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫১ পিস ইয়াবা ও ২শ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

মৌলভীবাজারের কুলাউড়ায় ইয়াবা ও গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশিত সময় : ০১:৩০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১