মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যাম্পাস ছাড়তে বাধ্য হলো পুলিশ

ক্যাম্পাস ছাড়তে বাধ্য হলো পুলিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের অভ্যন্তরে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ক্যাম্পাস ছাড়তে বাধ্য হয়েছে পুলিশ।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের শতাধিক সদস্য জড়ো হলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদেরকে পিছু হটতে বাধ্য করান।
এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, যে পুলিশ আমাদের নিরাপত্তা দিতে পারে না, ক্যাম্পাসে সেই পুলিশের দরকার নেই। আমাদের ক্যাম্পাসে নিজেরাই নিরাপত্তা নিশ্চিত করব।
উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের পাশে নির্মাণাধীন বিজ্ঞান ভবনের সামনে ট্রাকচাপায় এক শিক্ষার্থী নিহতের ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত শিক্ষার্থীর নাম মাহবুব হাবিব হিমেল। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় আরো দুজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়েছে।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঘটনাস্থলেই পাঁচটি ট্রাকে আগুন দিয়েছেন। এরপর শিক্ষার্থীরা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে অবস্থান করছিলেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ শেষ করার নতুন প্রচেষ্টায় মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথকভাবে আলোচনা দুপক্ষের

ক্যাম্পাস ছাড়তে বাধ্য হলো পুলিশ

প্রকাশিত সময় : ০৮:২০:৪৯ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২