শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও এক সপ্তাহ বাড়তে পারে। বুধবার সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, জাতীয় পরামর্শক কমিটি আরও কিছুদিন দেখার পক্ষে মত দিয়েছেন। যেহেতু সংক্রমণের হার এখন প্রায় ৩০ শতাংশ, হয়তো ৬ তারিখের পর আরও এক সপ্তাহ দেখা যেতে পারে।
এর আগে ২১ জানুয়ারি করোনা সংক্রমণ রোধে আগামী দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের জরুরি নির্দেশনা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। ওই নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সব স্কুল-কলেজ বন্ধ থাকবে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 




















