শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির কাছে হেরে গেল এস্তোনিয়া, একাই দিলেন ৫ গোল

ফিফা র‌্যাঙ্কিংয়ে এস্তোনিয়ার চেয়ে ১০৬ ধাপ ওপরে আর্জেন্টিনা। ফিফা প্রীতি ম্যাচে ব্যবধানটা পরিস্কার ফুটে উঠেছে। উত্তর ইউরোপের দেশটিকে দিয়েছে একের পর এক গোল। লিওনেল মেসির জাদুকরি নৈপুণ্যে আর্জেন্টিনা ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে এস্তোনিয়া কে। ৫টি গোলই করেছেন মেসিই!

ফিনালিসিমায় ইতালির বিপক্ষে জেতা একাদশ খেলেনি এই ম্যাচে। ডি মারিয়া- লাওতারো মার্টিনেজরা ছিলেন বিশ্রামে। তাদের ছাড়াই স্পেনের মাঠে আলবিসেলেস্তেরা দুর্বার। বিশেষ করে অধিনায়ক মেসি। তাকে কোনওভাবেই আটকাতে পারেননি এস্তোনিয়ার ডিফেন্ডাররা।

একচেটিয়া প্রাধান্য বিস্তার করে খেলেছে আর্জেন্টিনা। বল দখলে দাপট দেখিয়ে ম্যাচের প্রথমার্ধে এসেছে দুটি গোল। ম্যাচ ঘড়ির ৮ মিনিটে আর্জেন্টিনা প্রথম গোল করে এগিয়ে যায়। মাতভেই ইগোনেন ফাউল করেন পেজ্জেল্লাকে। পেনাল্টি থেকে অধিনায়ক মেসি বাঁ পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন।

দ্বিতীয় গোল পেতে অনেক সময় পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়েছে স্কালোনির দলকে। ১১ মিনিটে মেসির শট ব্লক হয়। চার মিনিট পর অ্যালিস্টারের শট পোস্টের ডান দিক দিয়ে বেরিয়ে যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

মেসির কাছে হেরে গেল এস্তোনিয়া, একাই দিলেন ৫ গোল

প্রকাশিত সময় : ০৫:২৫:৫১ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২