শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আগ্নেয়াস্ত্র-রামদাসহ ২ রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় তৈরি রামদাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

বুধবার দিবাগত রাত সোয়া ৩টায় ২২নং উনছিপ্রাং ক্যাম্প থেকে তাদের আটক করা হয়।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (এসপি) মো. তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

জানা যায়, বুধবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উনছিপ্রাং ২২নং রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে যান এপিবিএন সদস্যরা।

এ সময় একটি দেশীয় তৈরি এক নলা বন্দুক (দৈর্ঘ্য ২৯ ইঞ্চি), ৩ রাউন্ড গুলি, দুটি রামদাসহ দুইজনকে আটক করা হয়। আটকেরা হলেন- উনছিপ্রাং ক্যাম্পের ‘ডি’ ব্লকের বাসিন্দা আলী জোহারের ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ (২০) এবং একই ক্যাম্পের ‘বি’ ব্লকের বাসিন্দা মো. ইউসুফের ছেলে মো. ইয়াকুব (২৩)।

১৬ এপিবিএন অধিনায়ক বলেন, আটক আসামিরা ক্যাম্প এলাকায় ডাকাতি, অপহরণ, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে।

আটকদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি

আগ্নেয়াস্ত্র-রামদাসহ ২ রোহিঙ্গা আটক

প্রকাশিত সময় : ০৫:৩৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২