ভারতীয় বাঙালি অভিনেত্রী নুসরাতের যশের সঙ্গে সম্পর্ক, বিকিনি পোশাক সবই বেশ কদিন ধরেই আলোচনার কেন্দ্রে। সেই রেশ যেতে না যেতেই এবার আলোচনায় নুসরাতের ব্যবহার করা একটি ব্যাগের ছবি।
ব্যাগটি নুসরাত সম্প্রতি একাধিক পোশাকের সঙ্গে ব্যবহার করেছেন। কালো একটি টপ আর প্যান্টে প্রথম ব্যাগটি নিয়ে দেখা দেন তিনি। এরপর ছুটির দিনে সাদা মনোক্রোমের জাম্পস্যুটের সঙ্গেও ব্যাগটিকে লেগেছে বেশ মানানসই। ব্যাগটি নেওয়া হয়েছে ফরাসি লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড লুই ভুঁতো থেকে। সাধারণত বলিউড আর হলিউড তারকাদের হাতে এ ধরনের ব্যাগ দেখা যায়। তবে বিলাসবহুল ব্যাগ ব্যবহার করে নুসরাত আবার জানান দিলেন তার ব্যতিক্রম রুচির। যে টোটে ব্যাগ হাতে নুসরাত দেখা দিয়েছেন, এর দাম লুই ভুঁতোর অফিসিয়াল ওয়েবসাইট বলছে বাংলাদেশি টাকায় প্রায় ৫ লাখ ৯০ হাজার টাকা।
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
লুই ভুঁতোর ব্যাগে নুসরাত
-
বিনোদন ডেস্ক/দৈনিক দেশ নিউজ ডটকম - প্রকাশিত সময় : ০১:১৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২
- ১৩১
Tag :
সর্বাধিক পঠিত























