মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়ম, লাইসেন্সের শর্ত ভঙ্গ এবং সংশ্লিষ্ট আইন লঙ্ঘনের অভিযোগে ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করেছে সরকার।

রোববার (১৯ জুলাই) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন (সংযুক্ত) জারি করে।

এতে বলা হয়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে রিক্রুটিং এজেন্সির অনুমোদন ও লাইসেন্সের শর্ত ভঙ্গ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন, ২০১৩, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) আইন, ২০২৩ এবং অন্যান্য প্রযোজ্য আইন লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০-এর বিভিন্ন ধারায় আদালতে অভিযোগপত্রও দাখিল হয়েছে। এসব অভিযোগ পর্যালোচনার পর বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩-এর ১৩ ধারা অনুযায়ী তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে। এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

লাইসেন্স বাতিল হওয়া প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ইউনিক ইস্টার্ন (প্রা.) লিমিটেড, অরবিটালস এন্টারপ্রাইজ, শাহীন ট্রাভেলস, ইরভিং এন্টারপ্রাইজ, হায়দরি ট্রেড ইন্টারন্যাশনাল, রাব্বি ইন্টারন্যাশনাল, জাহরাত অ্যাসোসিয়েটস, ফোর সাইট ইন্টারন্যাশনাল লিমিটেড, আকাশ ভ্রমণ লিমিটেড, ইউনাইটেড এক্সপোর্ট লিমিটেড, মিডওয়ে ওভারসিজ লিমিটেড, গ্যালাক্সি করপোরেশন, সুলতান ওভারসিজ, জান্নাত ওভারসিজ, বিএনএস ওভারসিজ লিমিটেড, ট্রান্স এশিয়া ইন্টিগ্রেটেড সার্ভিসেস লিমিটেড, ইম্পেরিয়াল রিসোর্সেস লিমিটেড, এমইএফ গ্লোবাল বাংলাদেশ লিমিটেডসহ মোট ৪৯টি রিক্রুটিং এজেন্সি।

মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশগামী কর্মীদের স্বার্থ রক্ষা এবং বৈদেশিক কর্মসংস্থান খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

fdf

dfdf

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

প্রকাশিত সময় : ০৬:১৮:২২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬