আজ শনিবার (২৫ জুলাই) সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তিনি এ কথা বলেন।
এসময় বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুলে জামায়াত আমির আরও বলেন, হাসিনাকে তাড়িয়েছি। যদি আপনারা ফ্যাসিবাদ কায়েম করেন, তাহলে আপনাদেরও জনগণ তাড়াবে।
জনগণ পরিবর্তন ও সংস্কারের জন্য গণভোটে রায় দিয়েছে বলে উল্লেখ করে বিরোধীদলীয় নেতা জানান, ৭০ ভাগ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছে। গণভোটের রায়কে অপমান করতে দেবো না। এ রায় বাস্তবায়ন করলেই আমাদের আন্দোলন সফলতার দ্বারপ্রান্তে পৌঁছবে। বাংলাদেশে আমরা আর কোনো ফ্যাসিবাদ চাই না।
ডা. শফিকুর বলেন, এদেশের মানুষ জীবন দিয়ে, পঙ্গুত্ব বরণ করে, গুলি খেয়ে শিখে নিয়েছে মুক্তির পথে কীভাবে হাঁটতে হয়। আমরা আমাদের শহীদ, জুলাইযোদ্ধাসহ ১৮ কোটি মানুষের সঙ্গে বেঈমানি করবো না।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 























