রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঋষি সুনাককে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৫ অক্টোবর) ব্রিটিশ প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা এক চিঠিতে এ অভিনন্দন জানান তিনি।

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে যুক্তরাজ্য ও নর্দার্ন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

প্রধানমন্ত্রী চিঠিতে প্রধানমন্ত্রী হিসেবে সুনাকের সফলতা কামনা করেন। যুক্তরাজ্য ও বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের কথাও উল্লেখ করে তিনি বলেন, চলতি বছর কমনওয়েলথ দেশগুলোর মধ্যকার বন্ধুত্বের ৫০ বছর পূর্তি উদ্‌যাপন করেছি আমরা। আমরা আশা করি, রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারত্বের দিক দিয়ে ভবিষ্যতেও এ বন্ধুত্ব অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ঋষি সুনাককে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

প্রকাশিত সময় : ১০:৫০:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২