বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আরও ২৪ কোভিড রোগী শনাক্ত, মৃত্যু নেই

দেশে গত এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৪ জন। তবে এ সময় কারো মৃত্যু হয়নি।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭৫৮টি নমুনা পরীক্ষা করে ২৪ কোভিড রোগী শনাক্ত করা হয়। একদিনে শনাক্তের হার কমে ০ দশমিক ৬৪ শতাংশ হয়েছে। আগের দিন এ হার ছিল ১ দশমিক ১০ শতাংশ।

এ নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৬ হাজার ৩৬৭ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা আগের দিনের মতোই ২৯ হাজার ৪৩০ জনে রয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্য থেকে সেরে উঠেছেন ১৯৩ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৮৪ হাজার ৭৯৭ জনে।

গত একদিনে শনাক্ত রোগীর মধ্যে ২২ জন ঢাকার বাসিন্দা। এছাড়া জয়পুরহাটে একজন ও কুষ্টিয়ায় একজন নতুন রোগী শনাক্ত হয়েছেন।

দেশের বাকি ৬১ জেলায় নতুন করে কারো করোনাভাইরাস শনাক্ত হয়নি। ৩১টি জেলায় গত একদিনে কোনো নমুনাও পরীক্ষা হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

আরও ২৪ কোভিড রোগী শনাক্ত, মৃত্যু নেই

প্রকাশিত সময় : ০৮:৩০:২৫ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২