শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুতের পাইকারি দাম বাড়ছে সোমবার

ফের পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ছে। সোমবার (২১ নভেম্বর) দুপুর ১২টার দিকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) পাইকারি পর্যায়ে বিদ্যুতের এই নতুন দাম ঘোষণা দেবে।

রবিবার (২০ নভেম্বর) বিইআরসির সদস্য (বিদ্যুৎ) মোহাম্মদ বজলুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেছেন, কমিশন সোমবার বিদ্যুতের নতুন দাম ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে।

দাম বৃদ্ধি প্রসঙ্গে মোহাম্মদ বজলুর রহমান বলেন, ‘এবার বিদ্যুতের দাম বাড়ছে এটা নিশ্চিত, তবে কতটুকু বাড়ছে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। ’

প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর পাইকারি বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবটি পুনর্বিবেচনার জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বিইআরসির কাছে আপিল করেছে। এর পরিপ্রেক্ষিতেই পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।

এদিকে, বিপিডিবি সূত্রে জানা গেছে, বিদ্যুতের পাইকারি দাম বাড়ানোর জন্য গত ফেব্রুয়ারিতে প্রস্তাব দেওয়া হয়। দাম ইউনিটপ্রতি পাঁচ টাকা ১৭ পয়সা থেকে বাড়িয়ে আট টাকা ৫৮ পয়সা করার প্রস্তাব করা হয়। কমিশন গণশুনানি করে ১৮ মে। গণশুনানিতে বিইআরসির কারিগরি কমিটি ভর্তুকি বাদে ৫৮ শতাংশ বাড়ানোর সুপারিশ করে। কিন্তু গত মাসে মূল্যস্ফীতির চাপ ও মানুষের জীবনযাত্রার মান বিবেচনায় বিইআরসি বিদ্যুতের পাইকারি মূল্যবৃদ্ধির প্রস্তাব নাকচ করা হয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

বিদ্যুতের পাইকারি দাম বাড়ছে সোমবার

প্রকাশিত সময় : ০৯:৪২:১৪ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২