বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেউ আমাকে ভালোবাসে না

কেউ তাকে ভালবাসেন না, দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রশ্মিকা মান্দানা। ‘পুষ্পা : দ্য রাইজ’ মুক্তি পাওয়ার পর থেকে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন রাশমিকা মান্দানা। এরপর তার প্রথম বলিউড ছবি মুক্তি পেয়েছে। সেই ছবিতে অমিতাভ বচ্চন এবং নীনা গুপ্তার মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন রাশ্মিকা। ছবির নাম ছিল ‘গুডবাই’। এবার আরও একটি বলিউড ছবি মুক্তি পাচ্ছে তার। ‘মিশন মজনু’ নামের নতুন এই ছবি মুক্তি পাবে ওটিটি প্ল্যাফর্মে। ছবির প্রচারে সর্বত্র ছুটে বেড়াচ্ছেন রশ্মিকা এবং সিদ্ধার্থ। তারই মাঝে মুখ খুললেন রাশমিকা। জানালেন, তাকে কেন কেউ কেউ পছন্দ করেন না। ঋষভ শেঠি পরিচালিত একটি কন্নড় সিনেমার মাধ্যমে অভিনয়ে পা রেখেছিলেন রাশমিকা। কিন্তু ঋষভের জনপ্রিয় ব্লকবাস্টার ছবি ‘কানতারা’ দেখে উঠতে পারেননি তিনি। সেই নিয়ে ট্রোলড হতে হয়েছে রাশমিকাকে। তার দিকে ছুটে এসেছে নিন্দা। অনেকে মনে করছেন, গায়ে স্বপ্ননগরীর হাওয়া লেগেছে বলে নিজের শিকড়কে ভুলে গেছেন রাশমিকা। তিনি বলেছেন, আমাকে সবাই ভালোবাসবেন, সেটা আমি আশা করি না। যদি মানুষ আমাকে ঘৃণা করেন, তারাই আবার আমাকে ভালোবাসবেন। আসলে আমাদের মন্তব্য ভাইরাল হয় কারণ আমরা পাবলিক ফিগার। রাশমিকা আরও বলেছেন, হয়তো আমার হাতের নড়াচড়া মানুষের পছন্দ নয়। তিনি মনে করেন, ভালোবাসার পাশাপাশি ঘৃণাও আছে পৃথিবীতে সর্বত্র। যারা তাকে ভালোবাসেন, তাদের কাছে চির কৃতজ্ঞ তিনি। ‘পুষ্পা : দ্য রাইজ’ ছবির মতো সেই ছবির সিকুয়েল ‘পুষ্পা : দ্য রুল’-এও অভিনয় করছেন রাশমিকা। তাকে দেখা যাবে রণবীর কাপুরের বিপরীতে ‘অ্যানিমেল’ ছবিতেও। ‘মিশন মজনু’ ছবিতে রাশমিকার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। তাকে দেখা যাবে এক দৃষ্টিহীন নারীর চরিত্রে। আগামী ১৯ জানুয়ারি ওটিটিতে মিলবে এ সিনেমা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি

কেউ আমাকে ভালোবাসে না

প্রকাশিত সময় : ০৪:৩০:১৯ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩