রাজধানীতে অসহায় ভাসমান সাজেদা খাতুনকে কাওরান বাজারের পেট্রোবাংলার পার্শ্ববর্তী ফুটপাত থেকে খুঁজে বের করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সাজেদা খাতুনের বাড়ি প্রতিমন্ত্রীর নির্বাচনি এলাকা নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের হাসপুকুরিয়া গ্রামে। এটিএন বাংলায় প্রচারিত প্রতিবেদন দেখে রবিবার (৮ জানুয়ারি) প্রতিমন্ত্রী তাকে খুজে বের করেন। তিনি সাজেদা খাতুনের বিস্তারিত খোঁজখবর নেন এবং তাকে নগদ টাকা ও শীতবস্ত্র প্রদান করেন। নিজের গাড়িতে করে গ্রামে পাঠানোর ব্যবস্থা করেন। জমির ঝামেলা মিটিয়ে ঘর তৈরি ও পারিবারিকভাবে স্বাবলম্বী করে দিতে তিন লাখ টাকা প্রদান ও তার সন্তানদের জন্য সার্বিক সহায়তা প্রদান করবেন বলে জানান প্রতিমন্ত্রী। তিনি শুধু নিজ এলাকার অসহায়কে নয়, পেট্রোবাংলার পার্শ্ববর্তী ফুটপাতের অসহায়দেরকেও দিলেন প্রায় দুই শতাধিক শীতের কম্বল। উপস্থিত ছিন্নমূল মানুষদের নিজেদের ফোন নম্বরসহ সরাসরি যোগাযোগের কার্ড দেন। এসময় প্রতিমন্ত্রী সিংড়া উপজেলায় গৃহহীনদের ১ হাজার ৩৯০টি ঘর তৈরি করে দেওয়া হয়েছে এবং আরও ৩৮৫ জনকে ঘর করে দেওয়া হচ্ছে উল্লেখ করে বলেন, ‘আমার এলাকায় আপনার (সাজেদা খাতুন) মতো অসহায় মায়ের ঘর হবে না, এটা হতে পারে না।বাংলা ট্রিবিউন
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘অসহায় মায়ের ঘর হবে না, এটা হতে পারে না’
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ১১:৩৯:২৭ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩
- ১৬৪
Tag :
সর্বাধিক পঠিত

























