শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আবারো বাড়ল চিনির দাম

দেশে খোলা ও প্যাকটজাত চিনির দাম আবারো বেড়েছে। কেজি প্রতি খোলা চিনির দাম ৫ টাকা এবং প্যাকেটজাত চিনির দাম ৪ টাকা বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন (বিএসআরএ) এর নির্বাহী সচিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এ দাম ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অপরিশোধিত চিনির আন্তর্জাতিক বাজার মূল্য বৃদ্ধি এবং ডলারের বিনিময় হার বৃদ্ধি ও উৎপাদন ব্যয় বিবেচনায় বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রতি কেজি খোলা চিনির মূল্য ১০৭ টাকা এবং প্যাকেটজাত চিনির মূল্য ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে গত বছরের ১৭ নভেম্বর খোলা বাজারে কেজি প্রতি চিনির মূল্য নির্ধারণ করা হয় ১০২ টাকা। আর প্যাকেটজাত চিনির দাম নির্ধারণ করা হয়েছিল ১০৮ টাকা। চিনির নতুন দাম বাড়ার এই চিঠি বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বাংলাদেশ ট্যারিফ কমিশন এবং চিনি কোম্পানিগুলোর চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

আবারো বাড়ল চিনির দাম

প্রকাশিত সময় : ০৬:৩৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩