সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতে ধনী দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ছোট্ট ভূখন্ডে বিশাল জনসংখ্যার জন্য খাদ্য এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত করা কঠিন হলেও তার সরকার তা সুচারুভাবেই পালন করে যাচ্ছে। আজ বৃহস্পতিবার (১১ মে) রাজধানীর একটি হোটেলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত কার্যক্রমের গতিশীলতা আনতে উচ্চ পর্যায়ের আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অটিজম বিশেষজ্ঞ প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের সঞ্চালনায় উচ্চপর্যায়ের এই আলোচনার অংশ নেন ইউনিভার্সেল হেলথ কেয়ার ক্যাথেন হাউজ কমিশনের কো-চেয়ারম্যান হেলেন ক্লার্ক। প্রধানমন্ত্রী জানান, দেশের বিশাল জনগোষ্ঠীর সবার জন্য সরকার খাদ্য নিশ্চিতে কাজ করছে সরকার। গ্রামীণ জনপদের নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক করেছে সরকার। ছোট্ট একটি দেশে এত বিপুল সংখ্যক মানুষের জন্য খাদ্য এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত করা কঠিন হলেও তার সরকার তা সুচারুভাবেই পালন করে যাচ্ছে। শেখ হাসিনা বলেন, চিকিৎসকদের গবেষণায় আরও গুরুত্ব দিতে হবে। যেন প্রান্তিক পর্যায়ের মানুষ সহজে প্রাথমিক স্বাস্থ্যসেবা পায়। চিকিৎসা বিজ্ঞান ও চিকিৎসা কারিগরিতে দক্ষ জনশক্তি বাড়ানোর ওপরেও গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। সন্ত্রাসবাদ, যুদ্ধ এবং করোনায় উন্নত এবং অনুন্নত সব দেশের সাধারণ মানুষ ভোগান্তির শিকার। এসময় সার্বজনীন স্বাস্থ্য সেবায় একটি আন্তর্জাতিক প্রোটোকল করার তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিশাল জনসংখ্যার স্বাস্থ্য সেবা নিশ্চিত করেছে সরকার: প্রধানমন্ত্রী
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ১২:৫৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
- ৯৪
Tag :
সর্বাধিক পঠিত
























