শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘তৃণমূল পর্যায় আমাদের যে সংগঠন তা খুবই শক্তিশালী। কারণ আওয়ামী লীগের প্রাণ তৃণমূল। সামনে জাতীয় সংসদ নির্বাচন। আওয়ামী লীগ একটি বড় দল। সেই বড় দলে অনেক যোগ্য প্রার্থী আছেন। যে কারণে স্বাভাবিকভাবেই রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে। সেক্ষেত্রে সুস্থ প্রতিযোগিতা থাকা উচিৎ। তবে কোথাও কোথাও এই প্রতিযোগিতা দ্বন্দ্বের সৃষ্টি করে। এটি সারা পৃথিবী ও সব রাজনৈতিক দলেই থাকে। দ্বন্দ্ব নিরসনের জন্য কেন্দ্রীয়ভাবে কমিটি করে দেওয়া হয়েছে। এই কমিটি বিভাগ এবং জেলা থেকে উপজেলা পর্যায়ে দ্বন্দ্ব নিরসনে কাজ করছে। সারাদেশেই এই কাজ চলমান। এখন নির্বাচন আরো ঘনিয়ে আসছে, তাই এই ধরণের ছোটখাট দ্বন্দ্ব নিরসণে আওয়ামী লীগ সচেষ্ট।’ Google news শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে প্রশাসনের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘সাফল্যের সঙ্গে একটানা প্রায় ১৫ বছর প্রধামন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালনা করে আসছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে উন্নয়নের মহাসড়কে নেওয়া, মানুষের জীবন যাত্রার মান উন্নত, দেশের মান মর্যাদা বৃদ্ধি পেয়েছে। প্রতিটি ক্ষেত্রে আমাদের উন্নতি হয়েছে। আমরা এখন উন্নত বিশ্বে যাওয়ার স্বপ্ন দেখছি। এখন আমাদের উন্নত দেশ গঠনের সব ধরণের সক্ষমতা তৈরি হয়েছে।’ আগামী শিক্ষাবর্ষের বই ছাপাতে কোনো ধরনের সংকট কিংবা সমস্যা নেই উল্লেখ করে ডা.দীপু মনি বলেন, ‘গত বছর কাগজ, বিদ্যুৎসহ অন্য সংকট থাকলেও এ বছর তা নেই। ইতোমধ্যে প্রাথমিকের বই ছাপানোর টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মাধ্যমিকেরও টেন্ডারের কাজ চলছে। টেন্ডার কাজ সম্পন্ন করার জন্য কমিটি রয়েছে। সেসব কমিটিতে এসব টেন্ডারগুলো যাচ্ছে এবং অনুমোদন হয়ে আসছে। আশা করছি আগামী শিক্ষাবর্ষে যথা সময়ে সব বই উপজেলাগুলোতে পৌঁছে যাবে। জানুয়ারির ১ তারিখে আমরা বই উৎসব করতে পারবো ইনশাআল্লাহ।’ এসময় অন্যদের মধ্যে চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর পৌর সভার মেয়র জিল্লুর রহমান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দলের ভেতরের দ্বন্দ্ব নিরসনে আ.লীগ সচেষ্ট: শিক্ষামন্ত্রী
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৮:৫৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩
- ১৪৪
Tag :
সর্বাধিক পঠিত


























