মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

থার্টিফার্স্ট উদযাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর নিহত

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার চুয়ারিয়া খোলা এলাকায় থার্টিফার্স্ট নাইট উদযাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (৩১ ডিসেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনাটি ঘটেছে। নিহত মিরাজ হোসেন (১৭) জেলার কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের চুয়ারিয়া খোলা এলাকার মোবারক হোসেনের ছেলে।   পুলিশ ও এলাকাবাসী জানায়, কালীগঞ্জ উপজেলার চুয়ারিয়াখোলা এলাকায় বাড়ির পাশে থার্টিফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে গান বাজাতে সাউন্ড বক্সে বিদ্যুৎ সংযোগ করছিল মিরাজ হোসেন। একপর্যায়ে সে বিদ্যুৎপৃষ্ট হয়। এ সময় তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন জানান, বিদ্যুৎপৃষ্ট হলে মিরাজ হোসেনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

থার্টিফার্স্ট উদযাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর নিহত

প্রকাশিত সময় : ১১:১৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪