রাজধানীর হাজারীবাগের ঝাউচরের মোড় এলাকার একটি টিনশেড বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (১২ এপ্রিল) বেলা ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার এসব তথ্য জানান। তিনি বলেন, বেলা ১২টার দিকে খবর আসে হাজারীবাগের ঝাউচরের মোড় এলাকার টিনশেড একটি বস্তিতে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ৭টি ইউনিট পাঠানো হয়। দুপুর ১২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হাজারীবাগের বস্তির আগুন নিয়ন্ত্রণে
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৪:৩০:০০ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪
- ২৬৫
Tag :
সর্বাধিক পঠিত






















