সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রত্যাশা অনুযায়ী আমরা ফল পাইনি : তাসকিন

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা শেষে আজ শুক্রবার দেশে ফিরেছে বাংলাদেশ দল। সকাল নয়টার পর হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে টাইগাররা। দেশে ফিরে বিমান বন্দরে গণমাধ্যমের মুখোমুখি হন তাসকিন আহমেদ। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক বলছিলেন, আমরা তো মাইনাসেই আছি। প্লাস করতে হবে। প্রথমবার আমরা সুপার এইট খেললাম, পজিটিভ দিক আছে, আবার নেগেটিভ দিকও আছে। নেতিবাচক দিকটাই বেশি। প্রত্যাশা না মেটানোতে সবাই হতাশ। প্রত্যাশা অনুযায়ী আমরা ফল পাইনি। তাই আমরাও সব মিলিয়ে হতাশ। ব্যাটিংয়ে চরমভাবে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। কেন পারে আসলে ব্যাটাররা। এমন প্রশ্নের জবাবে তাসকিন বলেন, ব্যাটিং বিপর্যয় যেটা, আসলে সত্যি বলতে বিশ্বকাপের প্রথম রাউন্ডে যুক্তরাষ্ট্রে যখন খেলা হয়েছে, তখন কিন্তু ব্যাটারদের ফেভার খুব কম ছিল। আপনারা যদি স্ট্যাট চেক করেন, অন্যান্য দেশের ব্যাটার, বড় বড় দলগুলোও স্ট্রাগল করেছে। ওখানে বোলারদের একটু অ্যাডভান্টেজ ছিল। বাংলাদেশের ব্যাটাররা খারাপ করে। তবে এত লম্বা সময় ধরে তাদের খারাপ করতে দেখেননি তাসকিন। তিনি বলেন, ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার পর একটু ভালো উইকেটে খেলছি আমরা। কিন্তু তাও আসলে, এত লম্বা…কখনোই আমি ক্রিকেট খেলার পর, বাংলাদেশ দলের হয়ে শেষ ১০ বছর ধরে খেলছি, কখনো এরকম লম্বা ব্যাটিংয়ে খারাপ সময় দেখি নাই। আশা করি এটা দ্রুতই কাটিয়ে উঠবে। দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ এবারের বিশ্বকাপে অফফর্মে ছিলেন। সাকিব কেবল একটি ম্যাচ ভালো করেছেন নেদারল্যান্ডসের বিপক্ষে। আার মাহমুদউল্লাহ নিজের অভিজ্ঞতার কোনো কিছুই দেখাতে পারেননি এই আসরে। তাদের অফফর্মে থাকা দলের উপর প্রভাব পড়েছে কিনা, এমন প্রশ্নের উত্তর দিতে হয়েছে তাসকিনকে। তাসকিন বলেন, দুজন সিনিয়র ক্রিকেটার অফফর্মে থাকার প্রভাব দলের উপর অবশ্যই পড়েছে। তবে মাঠের বাইরে কোনো ধরনের প্রভাব পড়েনি। কারণ, মাঠের বাইরে তারা সবসময় ভালো টিমম্যান। আল্লাহর রহমতে এই যে ৪৭ দিনের মতো একসাথে ছিলাম, সবার আচরণ ভালো ছিল। সবাই একসাথে ছিলাম। মাঠের বাইরে সবই ঠিক ছিল। দলের প্রধান ক্রিকেটাররা অফফর্মে থাকলে সমস্যা হওয়াটাই স্বাভাবিক। বাংলাদেশ যেটুুকু সফলতা দেখিয়েছে সেটি বোলারদের পারফরম্যান্সের কল্যাণেই। বিশেষ করে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়া তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। এ বিষয়ে তাসকিন বলেন, অবশ্যই। মাশাআল্লাহ তানজিম সাকিব, রিশাদ এরা সেরা পাঁচ উইকেটশিকারীর মধ্যে ছিল। রিশাদ এখনও আছে। ওভারঅল ভালো করছে মাশাআল্লাহ। এটা খুব পজেটিভ সাইন বাংলাদেশ থেকে ফিউচার স্টাররা উঠে আসবে। অলরেডি বিশ্বকে বোঝানো হয়েছে যে আমাদের সবার মধ্যে ডিফারেন্ট অ্যাবেলেটি আছে। তিনি আরও বলেন, বোলিং ইউনিট আগাগোড়াই লাস্ট কিছু বছর ধরে ভালো উন্নতি করে আসছে। এবং সেই ধারাবাহিকতা ধরে রাখছে। আল্লাহর রহমতে সামনে আরও ভালো হবে। ভালোর তো শেষ নাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

গোপালগঞ্জে অফিসের তালা খুলল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ‘হাদী চত্বর’ বদলে ‘জয় বাংলা চত্বর’

প্রত্যাশা অনুযায়ী আমরা ফল পাইনি : তাসকিন

প্রকাশিত সময় : ০৫:৫৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪