সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে ট্রাক-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। এছাড়াও গুরুতর আহত হয়েছেন কাভার্ডভ্যানের চালক। এসময় মহাসড়কের উভয় পাশে অন্তত ১৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।

শুক্রবার (১১ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু সড়কের শল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার কর।

নিহত ট্রাকের চালক ঠাকুরগাঁওয়ের মহেষপুর এলাকার মো. আজহার আলীর ছেলে আনোয়ারুল ইসলাম। বাকি হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। আহত কাভার্ডভ্যান চালকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলেঙ্গা ফায়ারসার্ভিসের ইনচার্জ আতাউর রহমান ও বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই শাহাদত হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাকটি উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলো। এসময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কাভার্ডভ্যানটি ঘটনাস্থলে পৌঁছালে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই গাড়িতে থাকা তিনজন আটকা পড়ে। পরে পুলিশ ও ফায়ারসার্ভিস খবর পেয়ে আধাঘণ্টা চেষ্টার পর আটকে পড়া তিনজনকে উদ্ধার করা হয়। এসময় ট্রাকে আটকা পড়া চালক ও হেলপার ঘটনাস্থলেই মারা যায়। আহত ও নিহত ২ জনের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

অন্যদিকে দুর্ঘটনার ফলে মহাসড়কে কিছুটা যানজট রয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িদুটি সরিয়ে নেওয়া হয়েছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে যানচলাচল স্বাভাবিক হয়ে যাবে বলে জানান পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

গোপালগঞ্জে অফিসের তালা খুলল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ‘হাদী চত্বর’ বদলে ‘জয় বাংলা চত্বর’

টাঙ্গাইলে ট্রাক-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

প্রকাশিত সময় : ১০:৩০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪