শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

২০২৬ এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে প্রথমবারের মতো জায়গা করে নেওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (২ জুলাই) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান।

বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, এই সাফল্য শুধু নারী ফুটবলের নয়, বরং গোটা জাতির জন্য গর্বের। এটি দেশের সম্ভাবনা, প্রতিভা ও অদম্য চেতনার অনন্য উদাহরণ।

তিনি আশা প্রকাশ করেন, এই অর্জন ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের মর্যাদা আরো বাড়াবে।

প্রসঙ্গত, প্রথমবারের মতো উইমেনস এশিয়ান কাপের মূল পর্বে খেলার টিকেট পেল বাংলাদেশ। শক্তিশালী মিয়ানমারকে হারিয়ে বাংলাদেশ আগেই নিজেদের কাজ করে রেখেছিল। তুর্কমেনিস্তান পয়েন্ট হারানোয় বাংলাদেশ ৬ পয়েন্ট নিয়ে মূল পর্বে খেলা নিশ্চিত করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

প্রকাশিত সময় : ১১:৩৮:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫