শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

৫ আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র: তথ্য উপদেষ্টা

আগামী ৫ আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র আসছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।

শুক্রবার (১ আগস্ট) রাত ১২টা ১ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি।

পোস্টে তিনি লিখেছেন, “জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। ৫ আগস্টের মধ্যেই ঘোষিত হবে ঘোষণাপত্র। ঘোষণাপত্র ইস্যুকে গণআকাঙ্ক্ষায় বাঁচিয়ে রেখে এটা বাস্তবায়নের পথ সুগম করার জন্য সবাইকে ধন্যবাদ।”

অন্যদিকে, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও এমন তথ্য জানিয়েছেন। গতকাল রাত ১২টা ২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুকে তিনি লিখেছেন- “জুলাই ঘোষণাপত্র আসছে…।”

২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে রাজনৈতিক পালাবদল ঘটে। দীর্ঘমেয়াদি স্বৈরশাসনের অবসান ঘটিয়ে ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার।

নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য ও গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার রূপরেখা প্রণয়নে কাজ শুরু করে। সেই লক্ষ্যেই বিভিন্ন খাতে সংস্কার কার্যক্রম শুরু হয় এবং রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক পরিকাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় জুলাই ঘোষণাপত্র তৈরি করা হচ্ছে, যা এই অন্তর্বর্তী সরকারের মৌলিক দর্শন, লক্ষ্য ও ভবিষ্যৎ রাজনৈতিক চুক্তির ভিত্তি হিসেবে কাজ করবে বলে মনে করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

৫ আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র: তথ্য উপদেষ্টা

প্রকাশিত সময় : ১০:৫৩:১২ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫