শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ১

রাজশাহী মহানগরীর কাটাখালী থানার শ্যামপুর (মোল্লাপাড়া) এলাকায় অভিযান চালিয়ে ৫শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

গ্রেপ্তার অমুক হলেন- নগরের কাটাখালী থানাধীন শ্যামপুর (মোল্লাপাড়া) এলাকার বাসিন্দা মো: শফিকুল মোল্লা (৫১)। তিনি মৃত রসিম মোল্লার ছেলে।

বুধবার (০৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় ডিবি পুলিশের পরিদর্শক মো: ইব্রাহিম খলিলের নেতৃত্বে একটি বিশেষ অভিযানিক দল ওই এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় গোপন সংবাদের মাধ্যমে জানা যায়—শফিকুল নামে এক ব্যক্তি শ্যামপুর (মোল্লাপাড়া) এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করছেন।

গোপন তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে ডিবি পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলের দিকে অগ্রসর হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে শফিকুল পালানোর চেষ্টা করলে সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করেন। পরবর্তীতে দেহ তল্লাশিতে তার হেফাজত থেকে ৫শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির ৯ হাজার সাতশ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার অমুক স্বীকার করেন যে, ট্যাপেন্টাডল ট্যাবলেটগুলো তিনি বিক্রির উদ্দেশ্যে সঙ্গে রেখেছিলেন এবং দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

এ ঘটনায় তার বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

রাজশাহীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ১

প্রকাশিত সময় : ১০:৩৩:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫