বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আজ বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।

ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন। গতকাল সন্ধ্যা ৬টায় তার এ ভাষণ রেকর্ড করা হয়। আজ বিটিভি ও বাংলাদেশ বেতারসহ বিভিন্ন গণমাধ্যমে এটি সম্প্রচার করা হবে।

ভাষণে সিইসি নির্বাচনের সার্বিক প্রস্তুতি দেশবাসীকে জানাবেন এবং ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাবেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গত বছরের ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার। ওই ভাষণের মাধ্যমেই তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন।

উল্লেখ্য, আগামীকাল সারাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে সংসদীয় ভোটের পাশাপাশি জুলাই বিপ্লবের আকাক্সক্ষা বাস্তবায়নে একটি গণভোটও অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনসূত্রে জানা গেছে, ভাষণে নির্বাচনের দিন আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্রের নিরাপত্তা এবং নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে কমিশনের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হবে। এ লক্ষ্যে এরই মধ্যে সারাদেশে নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনী কাজ শুরু করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

প্রকাশিত সময় : ০৪:২০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬