বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালালে আরো ৩৪ ফ্লাইট বাতিল, ৬ দিনে ২১০

মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার (৫ মার্চ) ৩৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে গত ৬ দিনে ২১০ টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ এই তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে কাতারের ৪টি, কুয়েতের ৪টি, জাজিরার (কুয়েত) ৪টি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ১০টি, এমিরেটসার ৪টি, ইউএস-বাংলার ২টি, গালফ এয়ারের (বাহরাইন) ২টি এবং ফ্লাইদুবাই সংযুক্ত আরব আমিরাতের ৪টি।

কাওছার মাহমুদ বলেন, ‘গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়।’

বেবিচক সূত্র জানিয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

শাহজালালে আরো ৩৪ ফ্লাইট বাতিল, ৬ দিনে ২১০

প্রকাশিত সময় : ০৭:২৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬