বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

খুলনায় একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে এক নারীকে গত রবিবার সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায়গতকাল সোমবার তিনজনকে আসামি করে নগরীর সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, নগরীর বসুপাড়া শতরূপা মোড় এলাকার এক গৃহবধূর মোল্লাবাড়ী এলাকার নিউপথ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের কর্মচারী তৌহিদুল ইসলামের কাছে কিছু টাকা পাওনা ছিল। সেই টাকা চাইতে গেলে তৌহিদুলের সহায়তায় নিরাময় কেন্দ্রের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম শাহিন ও পংকজ ওই গৃহবধুকে ধর্ষণ করেন। তারা পরে ঐ গৃহবধুকে বাইরে থেকে তালাবদ্ধ করে রেখে চলে যান।

তিনি বলেন, গৃহবধূর পরিবারের কাছ থেকে এ ঘটনার অভিযোগ পেয়ে পুলিশ তালা ভেঙ্গে বিল্ডিংয়ের চর্তথ তলা থেকে তাকে উদ্ধার করে। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) থেকে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়।

ওসি বলেন, এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধু বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে তৌহিদুল, সাইফুল ইসলাম শাহিন ও পংকজকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। আসামিরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

আনুশকার রেকর্ড ভাঙলেন সামান্থা

মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

প্রকাশিত সময় : ০৭:২০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬