বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদে অধিবেশনে রাষ্ট্রপতি, ‘জুলাইয়ের গাদ্দার’ প্ল্যাকার্ড প্রদর্শন

জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রবেশ করার পরপরই বিরোধী দল জামায়াতে ইসলামী ও এনসিপির সংসদ সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ জানান।

আজ বৃহস্পতিবার বিকেলে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতি নির্ধারিত ভাষণ দিতে ডায়াসের দিকে আসার সময়ই এ ঘটনা ঘটে।

বিরোধী জোটের প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘জুলাইয়ের সঙ্গে গাদ্দারি, জনগণ সইবে না’ এবং ‘জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ কর’।

বিকেল সাড়ে ৩টার পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়ার জন্য অনুরোধ জানান স্পিকার হাফিজ উদ্দিন। এ সময় বিরোধী দলীয় জোটের সংসদ সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ জানান। হাতে প্ল্যাকার্ড নিয়ে বিরোধী দলের এমপিরা বিভিন্ন স্লোগান দেন।

তারা স্লোগানে বলেন, ‘কিলার চুপ্পু, বয়কট, বয়কট’, ‘গেট গেট, গেট আউট’, ‘কিলার চুপ্পু গ্রেট আউট’, স্বৈরাচারের দোসরেরা হুঁশিয়ার সাবধান’।

বিরোধী জোটের সংসদ সদস্যরা ওয়াক আউট করে অধিবেশন ত্যাগ করার পরও বক্তব্য চালিয়ে যান রাষ্ট্রপতি। তার বক্তব্য চলাকালে প্রধানমন্ত্রী ও বিএনপির সংসদ সদস্যরা টেবিল চাপড়িয়ে সমর্থন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

সংসদে অধিবেশনে রাষ্ট্রপতি, ‘জুলাইয়ের গাদ্দার’ প্ল্যাকার্ড প্রদর্শন

প্রকাশিত সময় : ০৭:৩৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬