বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা হলেন- বরিশাল সিটি করপোরেশনে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন; রাজশাহী সিটি করপোরেশনে মো. মাহফুজুর রহমান; ময়মনসিংহ সিটি করপোরেশনে মো. রুকুনোজ্জামান রোকন; রংপুর সিটি করপোরেশনে মাহফুজ উন নবী চৌধুরী; কুমিল্লা সিটি করপোরেশনে মো. ইউসুফ মোল্লা।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি ঢাকা দুই সিটি, খুলনা, সিলেট, নারায়ণগঞ্জ ও গাজীপুরে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

আন্তর্জাতিক ডেস্ক / ডেইলি দেশ নিউজ ডটকম 






















