রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কখন শুরু হচ্ছে জাতীয় সংসদের অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বিরতির পর আজ রোববার (১৫ মার্চ) বেলা ১১টায় আবার শুরু হচ্ছে। গত বৃহস্পতিবার রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে নতুন সংসদের যাত্রা শুরুর পর স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনটি রোববার পর্যন্ত মুলতবি করেছিলেন।

সংসদ সচিবালয়ের কার্যসূচি অনুযায়ী, আজকের অধিবেশনে মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়সহ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। এছাড়া জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশ নিষ্পত্তি এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

শনিবার সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে সিদ্ধান্ত হয়, চলতি অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন শুরু হওয়ার কথা থাকলেও আজ বিশেষ সূচিতে সকাল ১১টায় এটি শুরু হচ্ছে।

কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা অনুষ্ঠিত হবে। এবারের অধিবেশনে সংসদ সদস্যদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর জন্য ৮টি এবং অন্যান্য মন্ত্রীদের জন্য ৪৬০টিসহ মোট ৪৬৮টি প্রশ্ন জমা পড়েছে। এছাড়া মনোযোগ আকর্ষণের ২৭টি এবং ৯৭টি সিদ্ধান্ত-প্রস্তাব নোটিশ পাওয়া গেছে।

এর আগে অধিবেশনের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন সম্পন্ন হয়। সংসদ নেতা তারেক রহমান স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নাম প্রস্তাব করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন ব্যারিস্টার কায়সার কামাল। পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

কখন শুরু হচ্ছে জাতীয় সংসদের অধিবেশন

প্রকাশিত সময় : ১০:৩৭:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬