শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে সেলিমার পরিবারের জন্য ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

‘সিদ্ধ লাউ পাতায় ইফতার, শুধু পানিতে সেহরি’-শীর্ষক একটি প্রতিবেদন সংবাদমাধ্যমে প্রচারিত হলে তা আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। তিনি সংগঠনটির আহবায়ক আতিকুর রহমান রুমনকে অসহায় পরিবারের পাশে দাঁড়াতে নির্দেশ দেন।

অতঃপর আজ শুক্রবার (২০ মার্চ) সকাল ১১টায় নাটোরের নলডাঙ্গার আঁচড়াখালি সংলগ্ন এলাকায় মহিলা ও শিশু এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নেতৃত্বে অসহায় সেলিমা বেগমের পরিবারের সাথে সাক্ষাৎ করতে যায় আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল।

এ সময় প্রতিনিধি দলটি সেলিমা বেগমের পরিবারের সদস্যদের খোঁজ নেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়ে ঈদের শুভেচ্ছা উপহার দেন এবং সর্বদা পাশে থাকার প্রত্যায় ব্যক্ত করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সংগঠনটির সদস্য শাকিল আহমেদ, রুবেল আমিন সহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ‘সিদ্ধ লাউ পাতায় ইফতার, শুধু পানিতে সেহরি, একটি অসহায় পরিবারের কঠিন সংগ্রাম’ শীর্ষক প্রতিবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর পরামর্শে আমরা বিএনপি পরিবারের প্রতিনিধি দল অসহায় সেলিমা বেগমের পরিবারের কাছে ঈদ উপহার পৌঁছে দিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নাটোরে সেলিমার পরিবারের জন্য ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

প্রকাশিত সময় : ১২:০৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬