বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় তিনটি স্থানে ঈদ উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে বগুড়ার গাবতলীসহ তিনটি স্থানে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। শুক্রবার সকালে গাবতলী উপজেলার রেল স্টেশন মসজিদে ইসলামী সমাজ সংস্কার আন্দোলনের প্রায় অর্ধশত মুসল্লিরা সকাল সাড়ে ৮ টায় ঈদের নামাজ আদায় করেন।

এ নামাজে ইমামতী করেন লালমনিরহাটের পাটগ্রাম আজোয়ারপাড়া জামে মসজিদের খতিব মাওলানা লাইলাতুল কদর। এখানে নামাজে পুরুষদের পাশাপাশি নারী মুসল্লিদের জন্যও আলাদাভাবে ঈদ জামাতের ব্যবস্থা ছিল। তবে এখানে নামাযে অংশগ্রহণকারীরা জেলার বিভিন্ন এলাকা থেকে এসেছেন।

নামাযের ইমাম মাওলানা লাইলাতুল কদর বলেন, ধর্মীয় রীতিনীতি মেনেই ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস মেনে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করা হচ্ছে।

নামাজের অংশগ্রহণকারীরা বলেন, বাবার সাথে নামাজ পড়েছি ছোটবেলায়, বাবা যেমন সৌদির সাথে ঈদ করেছেন আমরাও করছি।

এদিকে ঈদের জামাত উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। এছাড়া ধুনট উপজেলার হাশুখালী ও সোনাতলার কালাইগাটা গ্রামে কয়েকবাড়ির মুসল্লিরা সকাল সাড়ে ৭টায় ঈদের নামাজ আদায় করেছেন বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বগুড়ায় তিনটি স্থানে ঈদ উদযাপন

প্রকাশিত সময় : ১২:১৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬