মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বুধবার (২৫ মার্চ) আইন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

রুহুল কুদ্দুস কাজল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সর্বশেষ নির্বাচিত সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এর আগে, গত ২৭ ডিসেম্বর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। তারপর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফকে ভারপ্রাপ্ত হিসেবে এই পদের দায়িত্ব দেওয়া হয়। আর মো. আসাদুজ্জামান সংসদ সদস্য নির্বাচিত হয়ে আইনমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠনের একমাস পর এবার অ্যাটর্নি জেনারেল পদে নতুন কাউকে নিয়োগ দিলো। রুজুল কুদ্দুস কাজল বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

প্রকাশিত সময় : ০২:৪৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬