শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নিজের ক্রাশের নাম প্রকাশ করলেন অভিনেত্রী মাহিরা খান

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তার ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে বেশ কিছু মজাদার তথ্য শেয়ার করেছেন। অনুষ্ঠানে দর্শকদের সঙ্গে প্রশ্ন-উত্তর পর্বে শাহরুখ খানের ‘রইস’ সিনেমার এই নায়িকাকে বেশ খোলামেলা মেজাজে দেখা যায়।

অনুষ্ঠানে একজন দর্শক মাহিরাকে প্রশ্ন করেন, ‘পুরো পাকিস্তান যখন আপনার ওপর ক্রাশ, তখন আপনার ক্রাশ কে?’ উত্তরে মাহিরা হেসেই জানান, বর্তমানে তার স্বামীই (সেলিম করিম) তার ক্রাশ।

এছাড়া দুই ঈদ নিয়ে নিজের পছন্দের কথা জানাতে গিয়ে তিনি বলেন, কুরবানি ঈদের চেয়ে ঈদুল ফিতরই তার বেশি প্রিয়।

মাহিরা কেবল হাসি-ঠাট্টায় সীমাবদ্ধ থাকেননি, বরং বিনোদন জগতের গভীর এক সমস্যা নিয়েও মুখ খুলেছেন। তিনি শিল্পীদের পারিশ্রমিক ও আর্থিক নিরাপত্তা নিয়ে জোর দিয়ে বলেন, অনেক দেশের মতো পাকিস্তানেও শিল্পীদের কাজের বিনিময়ে সঠিক পারিশ্রমিক ও রয়্যালটি দেওয়া উচিত।

সঙ্গে জুনিয়র ও টেকনিশিয়ানদের দুর্দশার চিত্রও উঠে আসে পাকিস্তানি অভিনেত্রীর কথায়। মাহিরা জানান, শীর্ষস্থানীয় শিল্পীরা কোনোভাবে টিকে থাকলেও জুনিয়র শিল্পী ও টেকনিশিয়ানরা প্রায়ই চরম আর্থিক সংকটের মুখে পড়েন।  এক্ষেত্রে তিনি হলিউডের অনুকরণ করার কথা বলেননি, তবে অন্তত এমন একটি ব্যবস্থা চান যাতে কোনো শিল্পীকে ক্ষুধার্ত না থাকতে হয়।

উল্লেখ্য, বর্তমানে মাহিরা খান ও তার সহ-অভিনয়শিল্পী ফাহাদ মুস্তফা তাদের নতুন চলচ্চিত্র ‘আগ লাগে বস্তি মে’-র প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নিজের ক্রাশের নাম প্রকাশ করলেন অভিনেত্রী মাহিরা খান

প্রকাশিত সময় : ০৩:৪৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬