বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে বাসচাপায় ছাত্রদল নেতা নিহত, চালক পলাতক

নাটোরের সিংড়া উপজেলায় সড়ক পার হওয়ার সময় বাসচাপায় নাদির কায়ছার রুবেল নামের এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন।

সোমবার (৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নিংগইন বাসস্ট্যান্ড এলাকায় নাটোর–বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নাদির কায়ছার রুবেল নাটোর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং সিংড়া পৌর এলাকার নিংগইন ঘুনপাড়া গ্রামের পশু চিকিৎসক আব্দুল কাদেরের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, রুবেল নিংগইন বাসস্ট্যান্ড এলাকায় সড়ক পার হচ্ছিলেন। এ সময় যশোর থেকে বগুড়াগামী নাজ পরিবহনের একটি বাস উল্টো পথে এসে তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে গিয়ে বাসের চাকার নিচে পিষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর বাসটির চালক প্রায় এক কিলোমিটার দূরে সিংড়া বাসস্ট্যান্ডে গাড়ি থামিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নাটোর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মীর হাবিব বলেছেন, “রুবেলের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার এই অকাল মৃত্যুতে সংগঠনের অপূরণীয় ক্ষতি হয়েছে।”

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম রফিক জানিয়েছেন, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। পলাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

নাটোরে বাসচাপায় ছাত্রদল নেতা নিহত, চালক পলাতক

প্রকাশিত সময় : ০৭:২৫:৪০ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬