তেল বিক্রিতে অনিয়ম, মজুতের সঠিক হিসাব না থাকা এবং গ্রাহকদের রশিদ না দেওয়ার অভিযোগে রাজশাহীর পবা উপজেলার দারুশা কর্ণহারে মতিউর ফিলিং স্টেশনকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে র্যাবের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিয়া রহমান এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিয়া রহমান জানান, মতিউর রহমান ফিলিং স্টেশন কর্তৃপক্ষ কোনো প্রকার প্রত্যয়ন ছাড়াই তেল বিক্রি করছিল। তেল নেওয়ার পর ভোক্তাদের যে একটি স্লিপ বা রিসিট দেওয়ার কথা, সেটি তারা দিচ্ছিল না এবং এমন কোনো রিসিট তারা দেখাতেও পারেনি। এছাড়া তাদের কাছে প্রয়োজনীয় তথ্যের কোনো আপডেট নেই।
মজুত সম্পর্কে তিনি জানান, পাম্প কর্তৃপক্ষ যে পরিমাণ তেলের মজুত দেখাচ্ছে, বাস্তবে সেটি চেক বা যাচাই করার মতো কোনো ব্যবস্থা সেখানে নেই।
সার্বিক দিক বিবেচনা করে এবং এসব অপরাধ আমলে নিয়ে ওই পেট্রোল পাম্পকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

রায়হান রোহানঃ 























