শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে তুচ্ছ ঘটনায় ভ্যানচালককে হ*ত্যা

রাজশাহীর মোহনপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ভ্যানচালককে ইট দিযে মাথায় মেরে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আলম উপজেলার বেলগাছি গ্রামের আশরাফের ছেলে। উপজেলার বেলগাছি পূর্বপাড়া পাঠক ক্লাবের সামনে শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
এসময় উত্তেজিত জনতা অভিযুক্ত মজিবর রহমানকে আটকে রেখে গণধোলাই দেয়। পরে পুলিশ গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করে মজিবরকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, অভিযুক্ত মজিবর চলন্ত ভ্যান থামাতে সংকেত দেন। ভ্যানচালক আলম কিছুটা দূরে গিয়ে ভ্যান থামালে ক্ষিপ্ত হয়ে ওঠেন মজিবর। এ সময় তিনি ইট দিয়ে আলমের মাথার পেছনে কয়েকটি আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে আলম ভ্যান থেকে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকাবাসি মজিবরকে পাঠকক্লাবে আটকে রেখে গণধোলাই দেয। পরে পুলিশ গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করে মজিবরকে আটক করে থানায় নিয়ে যায়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীতে তুচ্ছ ঘটনায় ভ্যানচালককে হ*ত্যা

প্রকাশিত সময় : ০৮:৫২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬