বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে মোবাইল অ্যাপ ছাড়া আর মিলবে না জ্বালানি তেল

  • রায়হান রোহানঃ
  • প্রকাশিত সময় : ০৯:৩৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ১৪১
রাজশাহীকে Fuel Management মোবাইল অ্যাপ ছাড়া আর মিলবে না জ্বালানি তেল। রবিবার (১২ এপ্রিল) থেকে কার্যকর হচ্ছে এই সিস্টেম। মঙ্গলবার সকাল নয়টায় নগরীর কুমারপাড়া এলাকার গুল গোফুর পেট্রোলিয়াম পাম্পে আনুষ্ঠানিকভাবে এই মোবাইল অ্যাপের উদ্বোধন করা হবে।
শনিবার (১১ এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জ্বালানি তেল ব্যবস্থাপনার উন্নয়ন এবং অ্যাপভিত্তিক সেবা চালু সংক্রান্ত আলোচনা সভায় এই সিদ্ধান্ত হয়েছে।
রাজশাহী জেলা প্রশাসকের দপ্তর থেকে জানানো হয়েছে, উক্ত অ্যাপের মাধ্যমে ফুয়েল পাম্পের দায়িত্বপ্রাপ্ত পয়েন্টম্যানরা যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর স্ক্যান করে জ্বালানি তেল সরবরাহ করবেন। গ্রাহকদের জন্য বিশেষভাবে উল্লেখ্য যে, এ সেবা গ্রহণের ক্ষেত্রে কোনো ধরনের রেজিষ্ট্রেশনের প্রয়োজন হবে না।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীতে মোবাইল অ্যাপ ছাড়া আর মিলবে না জ্বালানি তেল

প্রকাশিত সময় : ০৯:৩৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬