বাংলা নববর্ষ ১৪৩৩-এর প্রথম প্রভাতে দেশজুড়ে বয়ে যাচ্ছে উৎসবের আমেজ। এ উপলক্ষে ডেইলি দেশ নিউজ-এর প্রকাশক রায়হান রোহান দেশবাসীসহ বিশ্বের সকল বাংলা ভাষাভাষী মানুষকে জানিয়েছেন আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।
নিজের শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “বাংলা নববর্ষ শুধু একটি উৎসব নয়, এটি বাঙালির আত্মপরিচয়, ঐতিহ্য ও সংস্কৃতির গর্বিত প্রতীক। পহেলা বৈশাখ আমাদের মনে করিয়ে দেয় নতুন করে শুরু করার সাহস, ঘুরে দাঁড়ানোর শক্তি এবং ভবিষ্যতের প্রতি অটল আশাবাদ।”
তিনি আরও বলেন, “পুরোনো বছরের সকল ব্যর্থতা, দুঃখ ও গ্লানিকে পেছনে ফেলে নতুন বছরে আমরা যেন ঐক্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে এগিয়ে যেতে পারি। এই নববর্ষ আমাদের জীবনে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও অনাবিল সুখ।”
রায়হান রোহান একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গঠনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, “নতুন বছর হোক নতুন স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার।”
বাংলা নববর্ষের এই শুভক্ষণে তিনি দেশবাসীর সার্বিক কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 



















