বহুল আলোচিত দেশব্যাপী প্রি-পাইলটিং প্রজেক্ট ‘কৃষক কার্ড’ ও কৃষি মেলার উদ্বোধন করতে আজ মঙ্গলবার টাঙ্গাইলে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সফরে তিনি মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন বলেও জানা যায়।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শহরজুড়ে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রথম দিনে প্রি-পাইলটিং পর্যায়ের ২০ হাজার ৬৭১ জন কৃষককে কার্ড বিতরণ করা হবে এবং পরের দুইটি ধাপে সব কৃষককেই ডিজিটাল এ প্ল্যাটফর্মের আওতায় আনা হবে।

রিপোর্টারের নাম 




















