বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বছরের সর্বোচ্চ তাপদাহে পুড়লো রাজশাহী

  • রায়হান রোহানঃ
  • প্রকাশিত সময় : ১১:১০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

দেশের অধিকাংশ অঞ্চলে বইছে তীব্র দাবদাহ। কাঠফাটা রোদে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের জনজীবন। এর মধ্যেই উত্তাপের সব রেকর্ড ভেঙে রাজশাহীতে তাপমাত্রা পৌঁছেছে ৪০ ডিগ্রি সেলসিয়াসে। বুধবার (২২ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তর এই তথ্য জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজশাহী ও খুলনা বিভাগের সব জেলাসহ দেশের আরও বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ওপরে অবস্থান করছে। আবহাওয়া অফিসের নিয়মানুযায়ী ৩৬ ডিগ্রি থেকে শুরু করে এর ওপরের তাপমাত্রা তাপপ্রবাহ হিসেবে বিবেচিত হয়। সেই মানদণ্ড অনুযায়ী ঢাকা টাঙ্গাইল মাদারীপুর দিনাজপুর রাঙামাটি ও বান্দরবানসহ মোট ২৪টি জেলায় বর্তমানে তাপপ্রবাহ বিরাজ করছে।

এদিকে বুধবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত পাওয়া তথ্যমতে, রাজশাহীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া যশোর ও সিরাজগঞ্জে তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। ফরিদপুরে তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গা কুষ্টিয়া ও পাবনা জেলায় তাপমাত্রা ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছে। রাজধানী ঢাকাতেও তাপমাত্রার পারদ ৩৬ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি পার করেছে। দিনের অধিকাংশ সময় কড়া রোদের কারণে বাইরে বের হওয়া দায় হয়ে পড়েছে।

আবহাওয়াবিদ মো ওমর ফারুক জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার তাপপ্রবাহের তীব্রতা খুব একটা না বাড়লেও এরপরের দিনগুলোতে তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

বছরের সর্বোচ্চ তাপদাহে পুড়লো রাজশাহী

প্রকাশিত সময় : ১১:১০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬