বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রবীন্দ্র জন্মজয়ন্তীতে শিলাইদহে যাচ্ছেন প্রধানমন্ত্রী

২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করবেন তিনি। বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান বলেন, ২৫ বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত থাকতে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী। তিন দিনব্যাপী অনুষ্ঠানটি সাংস্কৃতিকবিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে জাতীয় পর্যায়ে উদযাপিত হবে। এবারের আয়োজনের মধ্যে রয়েছে আলোচনা সভা, রবীন্দ্র সংগীত ও গ্রামীণ মেলা।

২৫ বৈশাখ দুপুরে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় পর্যায়ে বিশ্বকবি জন্মজয়ন্তীর এই অনুষ্ঠান ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষ্যে রোববার সচিবালয়ে আয়োজিত জাতীয় কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনের বিষয়টি নিশ্চিত করা হয় বলে জানান জেলা প্রশাসক। এদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কুষ্টিয়া জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নিচ্ছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ইতোমধ্যে গোয়েন্দা নজরদারি

বাড়ানোর পাশাপাশি অনুষ্ঠানস্থল ও আশপাশ এলাকায় বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। কুষ্টিয়া জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান বলেন, ‘প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে আমরা সর্বাত্মকভাবে প্রস্তুত।’

স্থানীয় সাংস্কৃতিককর্মীরা মনে করছেন, শিলাইদহে প্রধানমন্ত্রীর আগমনে সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে এবং নতুন প্রজন্মের কাছে রবীন্দ্রচর্চাকে আরও জনপ্রিয় করে তুলবে।

কুষ্টিয়া শহর থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে অবস্থিত কুমারখালী উপজেলার শিলাইদহ কুঠিবাড়ি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

রবীন্দ্র জন্মজয়ন্তীতে শিলাইদহে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত সময় : ১০:১৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬