সোমবার (২৭ এপ্রিল) মানহানি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রেক্ষাপটে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এই আবেদনটির ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।
গত ২১ এপ্রিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে দায়ের করা মামলায় আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত
মামলা সূত্রে জানা গেছে, গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করেন অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল। ওইদিনই আদালত আমির হামজার বিরুদ্ধে সমন জারি করে ২১ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























