রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ১৩৫৭ মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৩৫৭টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর ট্রাফিক বিভাগ।

গতকাল শনিবার (২ মে) রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আজ রোববার (৩ মে) সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।

ডিএমপির তথ্য মতে, ট্রাফিক-রমনা বিভাগে আটটি বাস, দুইটি কাভার্ডভ্যান, ছয়টি সিএনজি ও ২৭টি মোটরসাইকেলসহ মোট ৭০টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১১টি বাস, একটি ট্রাক, দুইটি কাভার্ডভ্যান, আটটি সিএনজি ও ৭৬টি মোটরসাইকেলসহ মোট ১২২টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে সাতটি বাস, দুইটি ট্রাক, চারটি কাভার্ডভ্যান, ৫৩টি সিএনজি ও ৬৫টি মোটরসাইকেলসহ মোট ১৫০টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৯টি বাস, ১৪টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ২৩টি সিএনজি ও ৫০টি মোটরসাইকেলসহ মোট ১৭৮টি মামলা হয়েছে।

অন্য দিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৩টি বাস, ৩টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ৬০টি মোটরসাইকেলসহ মোট ১০৪টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৯টি বাস, সাতটি ট্রাক, আটটি কাভার্ডভ্যান, ৬৫টি সিএনজি ও ২৮৩টি মোটরসাইকেলসহ সর্বোচ্চ ৪৪৫টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৯টি বাস, আটটি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ৩৯টি সিএনজি ও ৪৫টি মোটরসাইকেলসহ মোট ১৬৩টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১৩টি বাস, তিনটি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজি ও ৪৫টি মোটরসাইকেলসহ মোট ১২৫টি মামলা হয়েছে

এছাড়া অভিযানের সময় মোট ৩৫৮টি যানবাহন ডাম্পিং এবং ১৪৮টি যানবাহন রেকার করা হয়েছে।

ঢাকা মহানগরে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে ডিএমপির ট্রাফিক বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ১৩৫৭ মামলা

প্রকাশিত সময় : ০৬:৩৪:২৭ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬