সন্তান আল্লাহর পক্ষ থেকে এক মহামূল্যবান আমানত। তাদের সঠিক পথে গড়ে তোলা প্রতিটি পিতা-মাতার অন্যতম বড় দায়িত্ব। কিন্তু বর্তমান সময়ের নানা চ্যালেঞ্জ, পরিবেশ ও প্রভাবের কারণে অনেক সময় সন্তানদের আচরণে বিচ্যুতি দেখা দেয়। তখন শুধু শাসন বা উপদেশই যথেষ্ট হয় না; প্রয়োজন হয় আল্লাহর কাছে বিনম্র প্রার্থনা।
কারণ হৃদয়ের পরিবর্তন একমাত্র আল্লাহই ঘটাতে পারেন। তাই সন্তানের সংশোধন ও হেদায়াতের জন্য দোয়া হলো সবচেয়ে শক্তিশালী ও কার্যকর মাধ্যম। দোয়াটি হলো-
رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَىٰ وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَ اَصْـلِـحْ لِـىْ فِـي ذُرِّيَّـتِـىْ ج اِنِّـىْ تُـبْـتُ اِلَـيْـكَ وَاِنِّـىْ مِـنَ الْـمُـسْـلِـمِـيْـنَ
উচ্চারণ : রাব্বি আওঝিনি আন আশকুরা নিমাতাকাল্লাতি আন আমতা আলাইয়্যা ওয়া আলা ওয়ালিদাইয়্যা ওয়া আন আমালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি জুররিয়্যাতি; ইন্নি তুব্তু ইলাইকা ওয়া ইন্নি মিনাল মুসলিমিন।
অর্থ : হে আমার রব! আপনি আমাকে সামর্থ্য দিন, যাতে আমি আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, আমার প্রতি ও আমার পিতা-মাতার প্রতি আপনি যে অনুগ্রহ করেছেন, তার জন্য এবং যাতে আমি এমন সৎকাজ করতে পারি যা আপনি পছন্দ করেন, আর আমার জন্য আমার সন্তান-সন্ততিদের সংশোধন করে দিন, নিশ্চয়ই আমি আপনারই অভিমুখী হলাম এবং নিশ্চয়ই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত।
(সুরা : আহকাফ, আয়াত : ১৫)

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 





















